“করব সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন