দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ভোটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজিব হুসাইন। এছাড়া ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফায়েজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ ও যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনুশ্রী সাহা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন