দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মোঃ মজিবর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলগেট এলাকার রেললাইনে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, সকালে খুলনা থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৭ বছর বয়সের মোঃ মজিবর রহমান এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরে বিষয়টি পার্বতীপুর রেলওয়ে থানায় জানানো হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন