দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে নাগরিক
কমিটির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে স্থানীয়রা প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে ভোক্তা নাগরিকবৃন্দ এই কর্মসূচি পালন করেন।
সকাল থেকে দলে দলে শহরের বিভিন্ন মহল্লা থেকে ভোক্তারা পার্বতীপুর ঢাকা মোড়ে জড়ো হয়ে একটি বিশাল মিছিল নিয়ে উপজেলা অফিসের সামনে অবস্থান নেয়।
সেখানে তারা- তোর মিটার তুই নে, আমার মিটার ফিরে দে,অতিরিক্ত টাকা কর্তনের ষড়যন্ত্র মানি না মানবো না,নেস্কো প্রচন্ডভাবে দুর্নীতি করছে। এমন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ কারীরা জানান কোম্পানির স্বার্থ রক্ষায় নেস্কোর পার্বতীপুর সহকারী কৌশলী হাসিবুর রহমান হাসিব কোন রকম বদলি ছাড়াই আট বছর পার্বতীপুরে অবস্থান করে সকল সংস্থা ও মাতবরদের ম্যানেজ করে কোম্পানী স্বার্থ রক্ষায় বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে জোর করে ডিজিটাল মিটার খুলে প্রিপেইড মিটার লাগিয়ে দিচ্ছে।
এতে বিভিন্ন মহল্লায় প্রতিদিন বিদ্যুৎ ক্রেতা ভোক্তাদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে বিক্ষোভের সময় বক্তব্য দেন পার্বতীপুর নাগরিক কমিটির সভাপতি আবু তাহের ও শাহ আমানুল্লাহ আমান, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম ও অলিউল ইসলাম।
ভোক্তাদের পক্ষে বিক্ষোভ সমাবেশে আসিয়া নামের এক ভিক্ষুক মহিলা বলেন ৫শ টাকা চার্জ দিলে ১৫০ টাকা কেটে নেয়া হয়। এছাড়াও যতবার চার্জ দেওয়া হয় ২২টাকা করে কাটা হয়। আমরা প্রিপেইড মিটার চাই না।
মিছিলটি উপজেলায় গিয়ে নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে অফিস সহকারি মোঃ দুলালকে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নেস্কোর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রুহুল আমিন ভিডিও ধারণে তিনি অসম্মতি জানান।
এদিকে নেস্কো দিনাজপুর কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসনাত জামানের সাথে কথা হলে জানান, আমি কোন মতামত দিতে পারবো না।
উল্লেখ্য ২০১৭সালের একটি পত্রের আদেশ বহাল রেখে নিরীহ নাগরিকদের মতের বিরুদ্ধে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চালাচ্ছে পার্বতীপুর নেস্কো। পার্বতীপুরে বিদ্যুতের সংযোগ সংখ্যা ১৯ হাজর ৮শ ৭৬ টি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন