দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রাম নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।
মৃত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়ার লিটন ইলামের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে কয়েকজন শিক্ষার্থী। গোসলের এক পর্যায়ে লিমন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুজি শুরম্ন করে।
পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত্মের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলো-রম্নহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন