লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় কাকিনা ওবদাবাজার, রুদ্রেশ্বর এলাকার রব্বানী মিয়ার ছেলে বিপ্লব মিয়া ) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রী বিপ্লব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন