জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফুলকুঁড়ি আসরের রংপুর মহানগর উপদেষ্টা সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে নগরীর লালবাগ পর্যন্ত গিয়ে পুনরায় মূল ফটকে ফিরে আসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন, মসিহার রহমান ও মাঈনুল ইসলাম, কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য ও রংপুর মহানগর পরিচালক বদিউজ্জামান সাদিক এবং বেরোবি শাখার পরিচালক মেহেদী হাসান সিয়াম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ হোসেন বলেন , ‘শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শিশুদের সুস্থ বিকাশ, নৈতিক চরিত্র ও সৃজনশীলতা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। তাই শিশুদের হাতে স্বপ্ন, মূল্যবোধ ও আদর্শ তুলে দিতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এতে সংগঠনের সদস্য ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন