“ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
১০ ও ১১ অক্টোবর ২০২৬ , প্রতিদিন ৯টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান এবং ল্যাপটপ বিতরণের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর সদরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন