দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ও নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন