জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের বিরলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর ২০২৬ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সকলে। শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায়বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন