দিনাজপুরের বিরলে পৃথকপৃথক দূর্ঘটনায় চার্জার ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ১ চালকের মৃত্যু এবং ট্রাক্টর ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে পৃথক ঘটনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে।
চার্জার ভ্যান চালক উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীন এর ছেলে রানা হোসেন (২৭) বলে নিশ্চিত হওয়া গেলেও ট্রাক্টর ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জানাগেছে, রবিবার দুপুরে রানা হোসেন তার নিজস্ব চার্জার ভ্যানযোগে ভাড়ায় যাত্রী পরিবহণের উদ্দেশ্যে নিজ বাড়িথেকে বিরল বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে বিরল পৌরসভার হুসনা নামক এলাকার রূপালী জুট মিলের সামনে তিনি তার চার্জার ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরম্নত্বর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু মারা যায়।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ লাশ পরিবারের নিকট হস্ত্মান্ত্মর করলে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এঘটনায় বিরল থানায় একটি অপমৃত্যু মামলা নং-৬১, তাং-৬-৯-২০২৬ ইং দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিনে সন্ধ্যায় পীরগঞ্জ বৈরচুনা- দিনাজপুর সড়কে বিরলের ধামইর ইউনিয়নের নিজামপুর ইটভাটা নামক স্থানে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরিপোর্ট লেখাকালীন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন