দিনাজপুরের বিরলে বজ্রপাতে মোঃ হেলাল ওরফে বরকু (২৮)নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১.২৫ টায় উপজেলার বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামের মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ হেলাল ওরফে বরকু নিজ জমিতে বিএমডিএ গভীর নলকূপের সেচের পানি নেয়ার নিজ জমিতে যায়। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার পার্থ জ্বীময় সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে মৃতদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে।