দিনাজপুরের বিরলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরম্নমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-২ আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চারোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রম্নম্মান আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ পার্থ জ্বীময় সরকার, দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম মো: আব্দুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর ইসলাম । এয়াড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী মানুষসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও দেশের অগ্রগতিতে এর প্রভাব নিয়ে বিস্ত্মারিত আলোচনা করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি মাইলফলক। এই দিবসের চেতনাকে বুকে ধারণ করে দেশ ও দশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, তরম্নণ প্রজন্মকে এই ইতিহাসের সঠিক রূপরেখা জানাতে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন সবসময় জন কল্যাণ মূলক কাজের পাশাপাশি জাতীয় দিবস গুলো গুরম্নত্বের সাথে পালন করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।