দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা এবং ৫১ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।গত ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সুধী সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ সরকার-কে সভাপতি, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সকিন চন্দ্র রায়-কে সাধারণ সম্পাদক এবং উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও আদিবাসী নেতা প্রদীপ সিংহ-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি অধিন চন্দ্র সরকার ও পরিমল চন্দ্র রায়; যুগ্ম সাধারণ সম্পাদক রাজা দশরথ চন্দ্র রায় ও হরিশ চন্দ্র রায়; সহ-কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়; সাংগঠনিক সম্পাদক অশোক কুমার চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ চন্দ্র রায়।
বিরল কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুবল চন্দ্র রায়ের চমৎকার সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা।
এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সদস্য সচিব মনোজ কুমার, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন চন্দ্র সরকার এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেন চন্দ্র সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বিরল উপজেলা। আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
কমিটি গঠন শেষে উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব সফল করতে শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা ও পুজোচনা সহ ব্যাপক ও নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন