দিনাজপুর জেলা বিরামপুর উপজেলায় ২০নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী,বিজয় দিবসের প্রস্তুতি মূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিজন কর্মকর্তা সুব্রত কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন হোসেন মন্ডল আবুল,মোস্তাক হোসেন মাস্টার,থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা,আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আরমান হোসেন, শফিকুল ইসলাম,সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, দিনাজপুর চেম্বার সদস্য ও সাংবাদিক মাহমুদুল হক, ২০ বিজিবির সদস্য সিদ্দিকুর রহমান,ফায়ার সার্ভিস সদস্য হিশিকান্ত রায় প্রমূখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন