দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় গ্রামবাসী দের সতর্কতা কারনে তারা ভারতে ফিরে যায়।এঘটায় ওই এলাকা দিয়ে পুশইন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।
আজ রবিবার রাত ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এ ঘটনা ঘটে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিজিবি জানায়, রাত এগারোটার দিকে ভারত কাঁটা তারের বেড়া অতিক্রম করে বেশ কিছু ভারতীয়কে পুশইনের চেষ্টা করে বিএসএফের সদস্যরা। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সরেজমিনে সাড়ে বারোটা দিকে সীমান্তে গোবিন্দপুর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে লাঠি হাতে স্থানীয় পুরুষের পাশাপাশি নারীরা গ্রামের মোড়ে মোড়ে অবস্থান করছেন। পোস্টের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন হয়ে আছে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী রাখেন মোল্লা নামের এক যুবক জানান,রাতে আমি বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম।এসময় বেশ কিছু ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।এসময় আমি চিল্লাচিল্লি করলে পোস্টে থাকা বিজিবি এবং গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলে বিএসএফের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন জানান, প্রথম দিকে তাদের প্রতিহত করলে এর বেশ কিছুক্ষণ পর পাশের একটি এলাকা দিয়ে আবারো চেষ্টা করে সেখানে গ্রামবাসীরা বাঁধা দিলে তারা সেখান থেকেও ফিরিয়ে নেন।
শুণ্যরেখায় বসবাস করা ভারতীয় নাগরিক নুর ইসলাম নামের এক যুবক জানান,আমি দেখেছি তারা ২৮জন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী এবং চব্বিশ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু বিএসএফ এবং ভারতীয় পুলিশ সদস্য ছিলেন।রাত একটার দিকে তারা ভারতের কাঁটাতারে বেড়ার ভেতরে প্রবেশ করেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে স্থানীয় দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান জানান,পুশইনের ঘটনায় আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। পুশইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থায় আছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন