দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের ক্যান্সার আক্রান্ত মোছা. খাদিজা বেগমের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মো. ফজলে আলম শাহীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি অসুস্থ খাদিজা বেগমের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি খাদিজা বেগমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. রেজাউল মাস্টার, মোয়াজ্জেম হোসেন বিপ্লব, মো. লিনয় শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় মো. রেজাউল মাস্টারও খাদিজা বেগমের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তাকারীরা বলেন, ক্যান্সারে আক্রান্ত খাদিজা বেগমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তার মাধ্যমে তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতা করার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, অর্থের অভাবে খাদিজা বেগমের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন