দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর যুব সমাজের আয়োজনে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে বৃষ্টির মধ্যেও মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন, চেয়ারম্যান ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন