দিনাজপুরের বীরগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন