বীরগঞ্জে নিজ হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে ব্যতিক্রমী দুর্গোৎসবের আয়োজন মাধুর্য্যের বাড়িতে জননেতা আক্কাস আলী
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিবাসরপাড়ায় নিজেদের বসতবাড়িতেই ব্যতিক্রমী দুর্গোৎসবের আয়োজন করেছে মাধুর্য্য। নিজের আগ্রহ, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে মাটি ও খড় দিয়ে তৈরি করেছে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। প্রতিমা তৈরির পর নিজের হাতেই রং ও সাজসজ্জার কাজ সম্পন্ন করেছে সে। পাশাপাশি পূজার অন্যান্য প্রস্তুতি ও আলোকসজ্জার কাজেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।
মাধুর্য্যের এই ব্যতিক্রমী উদ্যোগের খবর পেয়ে সেখানে ছুটে যান আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জননেতা আক্কাস আলী।
তিনি বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিজের হাতে প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করার মধ্য দিয়ে মাধুর্য্য যে সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রমের পরিচয় দিয়েছে, তা স্থানীয়দের কাছে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ধর্মীয় উৎসবকে ঘিরে তার এই উদ্যোগ এলাকায় আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন