দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মাহবুব ও বীরেন নাম দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর দশমাইল মহাসড়কের নসিপুর জামতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীরগঞ্জ দিনাজপুর মহাসড়কের ওই এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহবুব আলম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
মাহবুর রহমান বীরগঞ্জ পৌরসভার দক্ষিণ সুজালপুর এলাকার মনসুর মৃত আলীর ছেলে। তিনি দিনাজপুরের বীরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) এর স্বত্বাধিকারী।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মাহানপুর বাজারে চার্জার ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী বীরেন কর্মকার গুজরত আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত বীরেন কর্মকার (৪৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া গ্রামের মৃত মহিরাম কর্মকারের ছেলে।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীরেন কর্মকার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন