দিনাজপুরের বীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি ও কমিউনিটি স্কোরকার্ডের ফলাফল বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামাল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল ও ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
সভায় অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় কার্যকর প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আরও সচেতন করার পাশাপাশি সেবা গ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন