দিনাজপুরের বীরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গবাদিপশু, ১৫ বস্তা সার, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নখাপাড়া গ্রামে আমিনুলের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ১৫ বস্তা সার, একটি গবাদিপশু ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন