দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট বিজয়পুর গ্রামে মো. মাহমুদ আলীর বাড়ির দরজায় বিদ্যুতের সংযোগ দিয়ে হত্যাচেষ্টার পরিকল্পনা । এ ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই পরিবারের সদস্যরা।
মাহমুদ আলী জানান, কয়েকদিন আগে রাতের আঁধারে তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিবাগত রাতে আরও ভয়ংকর ঘটনার মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘরের দরজা খুলে বাইরে বের হলে পরে যান, বাইরে এসে দেখতে পান, তার বাড়ির বিদ্যুৎ মিটারের ড্রপ তার থেকে সংযোগ নিয়ে জিআই তারের মাধ্যমে দরজায় বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান।
মাহমুদ আলীর অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই কে বা কারা পরিকল্পিতভাবে দরজায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতে পারে। ঘটনাটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি বলেন, “আমি ও আমার স্ত্রী—আমরা দুজনই বাড়িতে থাকি। ছোট একটি দোকান করে কোনোভাবে সংসার চালাই। কারও সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব, ঝগড়া বা বিরোধ নেই। কয়েকদিন আগে বাড়িতে চুরি হয়েছে, এরপর আবার দরজায় বিদ্যুতের সংযোগ দেওয়ার ঘটনায় আমি ও আমার স্ত্রী চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, ইউপি সদস্য আশরাফুলসহ স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন