দিনাজপুরের বীরগঞ্জে 'আমার উপজেলা আমার দায়িত্ব: শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত' প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা উদযাপন করা হয়েছে।
২৫ আগস্ট (মঙ্গলবার) শালবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয়। সুব্রত রায় ও শিউলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ও ঘোষণা পত্রে স্বাক্ষর করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরম্নল ইসলাম।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব রবার্ট কমল সরকার।
অনুষ্ঠানে বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে ফিরে আসা সুজালপুরের পায়েল রায় ও মোহনপুরের শান্ত্ম চন্দ্র পাল তাদের আবেগঘন সাক্ষ্য উপস্থাপন করে।
অপরদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ইউপিজি উপকারভোগী পরিবার ও গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় ৫০টি অসচ্ছল পরিবারকে আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে ১টি করে ছাগল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ মনজুরম্নল ইসলাম বীরগঞ্জকে শিশু সুরক্ষায় মডেল গড়ে তুলতে এবং অসচ্ছল পরিবারের কল্যাণে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্, সহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগী সদস্যরা ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন