দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমানের সম্মানিত পিতা ও প্রবীণ রুকন আবু হাশেম (৭২)-এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিছুর রহমান,জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা আলহাজ্ব রবিউল ইসলাম, জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জাকিরুল ইসলাম, জেলা শাখার সহসভাপতি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন নবী বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান, সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা শাখার সহসেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন।
জানাজায় আরও অংশ নেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আক্কাস আলীসহ জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মরহুম আবু হাশেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন