"একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সৈনিক ক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবীরাই সমাজের প্রকৃত সৈনিক। দুর্যোগ, রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ, জনশক্তি ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মমিনুর রহমান সহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন