দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন-এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রাখতে হবে। সরকারি সকল উন্নয়নমূলক কাজ যথাযথভাবে ও সঠিক নিয়মে বাস্তবায়ন করতে হবে। জনসাধারণ যাতে সরকারি সেবাগুলো সহজে ও সঠিকভাবে পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করে বীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহজিদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ভোগনগড় ইউনিয়নের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মানিক, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান হেলালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন