আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ সকলের জন্য শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন