জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্বজনরা উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন