মাদকাশক্তদের বিরুদ্ধে প্রতিকার না পেয়ে মাইক হাতে নিজেই এর প্রতিবাদে মাঠে নেমেছেন ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া।
আজ রোববার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের তরুনীপাড়া গ্রামের বাসিন্দা বুদু মিয়া মাইকিং করার সময় বলেন বিভিন্ন দিনে এলাকার নেশাখোরদের দ্বারা নানা অত্যাচার ক্ষতির শিকার হয়েছেন।
এজন্য প্রশাসন ও এলাকার সমাজপতিদের কাছে গিয়েও কোন প্রতিকার না পেয়ে নিজেই মাইক নিয়ে শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার রাস্তা ঘাটে মাইকিং করে তার ছাগল খুঁজতে থাকেন এবং নেশাখোরদের বিচার দাবী করেন তিনি। তিনি মাইকিং করার সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, নেশাখোরদের বিরুদ্ধে গ্রামের মানুষ কিছুই বলে না প্রশাসনও বিচার করেনা।
রোববার দুপুরে তার চারটি ছাগল নেশাখোররা চুরি করে নিয়ে গেলে। তিনি ক্ষোভে দুঃখে নিজেই মাইকিংয়ে নেমে পরেন। বিষয়টি সাধারণ মানুষের কাছে বেশ কৌতুহলী প্রতিবাদ ও অভিনব প্রতিবাদ মনে হওয়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন বিষয়টি নজরে এসেছে। থানায় কোন অভিযোগ না থাকলেও পুরো ঘটনা জানার জন্য অফিসার পাঠিয়েছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন