মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে বৃক্ষ রোপন, রাস্তায় যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, রাস্তার সাইন সমুহ পরিস্কার, নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর স্ত্রী জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনা সহ ইলিয়াস কাঞ্চন এর রোগমুক্তি ও সকলের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল।
রংপুর বিআরটিএ এর সার্বিক সহযোগিতায় ও রংপুর জেলা নিরাপদ সড়ক চাই কমিটির আয়োজনে আজ ৮ই অক্টোবর বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর ৩০ নং ওয়ার্ডের শিশু কলি প্রিক্যাডেট স্কুল শিবরাম, কুটিরপাড়া, আলমনগর রংপুর এ ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় সম্পর্কে ভিডিও চিত্র ও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।
প্রেজেন্টেশনটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস রাসেল এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির মোঃ জসিম উদ্দিন, মোঃ জয়নুল আবেদীন মিঠু, মোঃ আমিরুল ইসলাম রাজু, শিশু কলি প্রিক্যাডেট স্কুল এর পরিচালক আব্দুল খালেক সরকার, বিআরটিএ রংপুর মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবার রহমান।
এসময় প্রায় ৭০ জনের বেশি শিক্ষার্থী রেড সেফটি সম্পর্কে ধারনা পায় যা তাদের প্রত্যহিক জীবনে কাজে দিবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন