বৃহত্তর দিনাজপুরের কৃতি সন্ত্মান মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্ত্মরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহ।
এক যৌথ অভিনন্দন বার্তায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এবং সাধারণ সম্পাদক এ কে এম আজাদ নব নির্বাচিত রাষ্ট্রপতিকে আন্ত্মরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি এক নতুন দিগন্ত্মে এগিয়ে যাবে।
পৃথক শুভেচ্ছা বার্তায় জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারম্নল কবির, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু-সহ অঙ্গ প্রতিষ্ঠান সমূহের অন্যান্য নেতৃবৃন্দ ।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তারা বিশ্বাস করেন, তাঁর এই গৌরবময় অর্জন উত্তরবঙ্গসহ তথা সমগ্র দেশের উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন