ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীর ধারে খেলতে গিয়ে তীর্ণই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীর্ণই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুরা হলো,জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)। পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে । এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো জগদল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন