দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজা আর নেই। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবু তৈয়ব মো. রেজা দীর্ঘদিন সুনাম ও নিষ্ঠার সঙ্গে রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসে। তিনি শিক্ষার্থীদের কাছে একজন স্নেহশীল শিক্ষক এবং সহকর্মীদের কাছে দক্ষ, সৎ ও আদর্শ শিক্ষাপ্রশাসক হিসেবে সমাদৃত ছিলেন।
তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের আব্দুর রউফ ম-লের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্ত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্ত্মরিক সমবেদনা জানান।
স্থানীয়দের মতে, আবু তৈয়ব মো. রেজার মৃত্যুতে ঘোড়াঘাটের শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর কর্মনিষ্ঠা, সততা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আসর তাঁর নিজ বাসভবন সিংড়া গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।