কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ফেরদৌস রহমান (৪৭) নিহত হয়েছেন।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট শাখার গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচরযাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন ফেরদৌস রহমান। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি কামাল হোসেন দুর্ঘটনায় ফেরদৌস রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন