দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার মিতালী, এসআই ওয়াজেদ উল্লাহ সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম।
এ ছাড়াও বক্তব্য দেন, ঘোড়াঘাট কৃষি মৈত্রী সমবায় সমিতির সভানেত্রী মহসিন আক্তার এবং বাঁশমুড়ী সোশ্যাল ওয়েলফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ছয়টি সফল সমবায় সমিতিকে অতিথিরা সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন