সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডক্টর এজেড আমি জাহিদ হোসেন এমপি বলেছেন, দিনাজপুরে ৯০ হাজার মে. টন সার মজুদ রয়েছে। সরকার সারের ক্ষেত্রে ভর্তকি দেয়।
সবাই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন ও সহযোগিতা করলে কৃষক সময়মত সরকার নির্ধারিত মূল্যে সার পাবে।
শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে চলমান সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ, বিপণন বিষয়ে জেলার সার ডিলারদের সাথে জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সার চুরি সাথে শুধু আখতারুল জড়িত নয়, এই বিভাগের আরো কেউ জড়িত আছে। তাদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী। ২/৪ জনের দায় আমরা সবাই নিতে চাই না।
তিনি বলেন, যত সার তত ফসল এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে। অতিরিক্ত সার কোথায় যায় তা খুঁজে বের করতে হবে।
আগে এক ফসল আবাদ করে সারা বছর খাবারের চাহিদা পূরণ করা হতো, কিন্তু এখন তিন ফসল আবাদ করেও খাদ্যের চাহিদা পূরণ করতে পারছি না।
সমাজকল্যান মন্ত্রী ডা. জাহবদ হোসেন বলেন, সরকার কৃষকবান্ধব। তাই আমাদের কৃষক ও সাধারণ মানুষের কাছে দায় রয়েছে।
সরকার আপনাদের সহযোগিতা চায়। আমাদের পক্ষ থেকে যতটকু সহযোগিতা দরকার তা করা হবে। সবাই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করলে কৃষক সরকার নির্ধারিত মূল্যে সার পাবে।
মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা সারের উত্তোলন, মজুত ও সরবরাহের জন্য জ্বালানি তেলের ন্যায় কার্ড সরবরাহের পরামর্শ দেন। এছাড়া সার ডিলাররা বেশি দামে সার বিক্রি না করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নিকটতম সার গোদাম থেকে ডিলারদের সার সরবরাহ ও সারের কমিশন বাড়ানোর আবেদন করেন ডিলাররা।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল ইসলাম এমপি, এ জেড এম রেজওয়ানুল হক এমপি, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি (সার) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফার্টিরাইজার এসোসিয়েশন-বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর রব চৌধুরী,
সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব দিনাজপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবু তারিক এস এ সিদ্দিকী, নবাবগঞ্জের সার ডিলার হাবিবুর রহমান, হাসিবুর হাসান সরকার ও হাকিমপুরের সার ডিলার মোঃ আশরাফুল আলম ডাবলু।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা'র সঞ্চালনায় মতবিনিময় সভায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের
সহ-সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, আলহাজ্ব মোঃ জাহিদ আলী, সুদর্শন পালিত, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক খান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোঃ আকবর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও তিন শতাধিক সার ডিলার উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক দিনাজপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন