জেলা তথ্য অফিস, রংপুরের ব্যবস্থাপনায় গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং নারীর জন্য গাড়ি সুবিধা বিষয়ক এক “ফ্যামিলি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিভাগীয় তথ্য অফিস, রংপুরের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে এসব সুবিধার তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন এবং জেলা তথ্য অফিস, রংপুরের সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা পানি রায়। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সমাবেশের গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন