আলহাজ্ব শেখ মোঃ শামিমকে সভাপতি ও ইয়াসির আরাফাত রাজাকে সাধারণ সম্পাদক করে সুইহারী দোকান মালিক সমিতির ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব দিনাজপুর শহরের সুইহারী মোড়ে এলাকার দোকান মালিকদের এক জরুরি সভায় এই কমিটির নাম ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরুপ-সভাপতি আলহাজ্ব মোঃ শেখ শামিম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সাজু, মোঃ তুহিন, নীল রতন কুন্ডু, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রাজা, যুগ্ম সম্পাদক সুমন্ত দাস মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আসফাকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য রিওন, সোহেল, আনু, শুভ ও মোঃ আব্দুস সোবহান।
এছাড়া ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তারা হলেন-একরামুল হক চান্না, তাপস বসাক, আতাউর রহমান, মকবুল হোসেন, দক্ষিণা বর্মন, আকরাম হোসেন, আব্দুল ওয়াহাব, সাব্বির হোসেন, নুর ইসলাম, মোঃ লাবু, আলহাজ্ব সোলায়মান মোল্লা, শুকুর আলী, মোঃ সহিদুল ইসলাম ও মোঃ আবু তালেব আলী।
জুরুরি সভায় বক্তব্য রাখেন নবগঠিত দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শেখ শামিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দোকান মালিক মোঃ আবেদ আলী, মোঃ আব্দুস সোবহান,
ইয়াসির আরাফাত রাজা, মোঃ তুহিন প্রমূখ।
সভায় শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনার আগে দোকানী ও ব্যবসায়ীদের সময় দেওয়ার দাবি জানানো হয়। বৈধভাবে নিজ জায়গায় দোকান করার পরও তাদের জায়গা ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন