নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজা নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে ওই এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে উভয় পক্ষ আবারও ধারালো অস্ত্র ও দেশীয় লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজা নামে যুবকের কোমরের নিচের অংশে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মিস্ত্রিপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন