দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক আকরাম হোসেন মন্ডল দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর বড় ছেলে সাখাওয়াত হোসেন শিল্পী হিলি-হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
তাঁর মৃত্যুতে হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে একজন অভিভাবকতুল্য, প্রবীণ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা হিসেবে স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
এদিকে অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে মাননীয় মন্ত্রী ডা, জাহিদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সভাপতি আলতাফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
আজ বাদ যোহর নিজ বাসভবন ডাংগাপাড়ায় জানযা অনুস্ঠিত হয়ে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন