বয়েসের ভারে নুয়ে গেছে তবুও জীবন যুদ্ব থামছেনা এক বৃদ্বের। ৭০ বছর বয়সেও কাঁধে পানির বোঝা বয়ে যে ক"টাকা আয় হয় তাদিয়েই দুবেলা দুমুঠো ভাতের জোগার হয় বয়োবৃদ্ব মানুষটিকে । যে বয়সের অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকার কথা সেই বয়সেই তাকে বহন করতে হচ্ছে ভারী বোঝা। জীবন কাটিয়েছেন কখনও পাইলিং এর হেলপার হিসেবে কাজ করে আবার কখনও খাওয়ার হোটেলেের কর্মচারী হয়ে, জীবনের শেষ সময়ে এসেও পায়নি সুখের দেখা।
বলছিলাম ফেনীর দাগনভূঞার ৮ জায়লাস্কর ইউনিয়নের শাহপুর গ্রামের বৃদ্ধ অহিদুর রহমান প্রকাশ অদু মিয়ার গল্প।
অদু মিয়ার ঐ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
জানাযায়,দীর্ঘ প্রায় দুই যুগের অধিক সময় ধরে ফেনীর শহরের রাজাঝি দিঘীর পাড়ে আইনজীবী মার্কেটে নিয়ে তার সকাল বিকাল দেখা মিলে কাঁধে পানির বোঝা অর্থাৎ দুটি পানি টিনের জার নিয়ে শহরের কয়েকটি দোকানে পানি সরবরাহ করা। এছাড়াও মসজিদের অযুখানা আর টয়লেট পরিস্কার করা। এটা দুই/চার মাসের গল্প নয় দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে চলা তার একটি দৈনন্দিন রুটিনে পরিনত হয়েছে। প্রতি দোকানে বিশ টাকার বিনিময়ে বৃদ্ধ অদু মিয়া পানি সরবরাহ করে থাকেন।
সংসারে তার ২ ছেলে ৪ মেয়ে, দুই মেয়ে কোন রকম মানুষের সহযোগিতায় বিয়ে দিয়েছেন। দুই বৃদ্ধের কোন খোঁজ খবর নেন না।পৈতৃক অল্প কিছু জমিজমা ছিল তা হাতিয়ে নিয়েছেন তার আপন ভাই এমনটাই অভিযোগ বৃদ্ধ অদু মিয়ার।
বর্তমানে তিনি তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন। প্রতিদিন পানি বিক্রি করে গড়ে ২০০/২৫০ টাকা পান তিনি। আর এ টাকায় পরিবারের ৪ জন মানুষ নিয়ে জীবিকা নির্বাহ করেন বৃদ্ধ অহিদুর রহমান প্রকাশ অদু মিয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন