ডিজিটাল সেবার সম্প্রসারণ, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘স্মার্ট ইউনিয়ন’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনার বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর।
সভায় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সেবাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত নাগরিক সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগের বিষয়গুলো গুরুত্ব পায়।
স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সরকারি সেবার সহজলভ্যতা বৃদ্ধি, নাগরিক হয়রানি কমানো এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর প্রত্যাশা রয়েছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ এবং দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন