সোনালী ব্যাংক পিএলসি’র সকল শাখা ও উপশাখা এবং অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের কাছ থেকে অর্থ আদায়ের লক্ষ্যে টিসিবি ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৭ আগস্ট ২০২৬, সোমবার, টিসিবি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষে জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম এবং টিসিবি’র পক্ষে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মো. রবিউল মোর্শেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে সোনালী ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম এবং টিসিবি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. আবেদ আলী, যুগ্মসচিব, পরস্পরের মধ্যে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ চুক্তির ফলে টিসিবি’র ডিলারগণ সোনালী ব্যাংক পিএলসি’র দেশের সকল শাখা ও উপশাখার মাধ্যমে এবং অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টিসিবি’র নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে ডিলারদের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে এবং টিসিবি’র অর্থ আদায় ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
টিসিবি’র কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ধারাবাহিকতায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন