নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিপণন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে ‘নারী উদ্যোক্তাদের শরৎ মেলা ২০২৬’।
শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম নবী দুলাল, সাধারণ সম্পাদক দিনাজপুর প্রেসক্লাব,আরো অনেকে।
মেলাটি আয়োজন করেছে স্বপ্নচূড়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, দিনাজপুর।
আয়োজক সূত্রে জানা গেছে, ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তাঁদের উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ পাবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন