দুই মাস চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এতে খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
খনিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ভূগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। এরপর প্রায় দুই মাস ধরে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়।
মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৫ নম্বর ফেইজটি বেশ জটিল বা ক্রিটিক্যাল হওয়ায় সেখানে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করতে কিছুটা সময় লাগবে। এ ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন