উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাটে এখন জমজমাট বেচাকেনা। মৌসুমের শুরুতেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার।
প্রতিদিন এই হাটে ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা! পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে জলপাই আসে এখানে। পরে এসব জলপাই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।
শুধু জলপাই কেনাবেচাই নয়, এই হাটকে ঘিরে মৌসুমে কর্মসংস্থান হয়েছে কয়েক শ মানুষের। নারী শ্রমিকেরাও জলপাই বাছাই ও পরিষ্কারের কাজে যুক্ত রয়েছেন।
তবে এত বড় বাজারে নেই কোনো হিমাগার বা আধুনিক সংরক্ষণব্যবস্থা। সংশ্লিষ্টদের দাবি, হাটের পরিসর বাড়ানো ও হিমাগার নির্মাণ করা হলে উত্তরবঙ্গের এই জলপাই বাজার হয়ে উঠতে পারে আরও বড় বাণিজ্যিক কেন্দ্র।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন