বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার (৭ নভেম্বর) সকালে হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার থেকে যথা নিয়মে এ কার্যক্রম চলবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন