প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত ‘রোবোটিক্স ক্লাব’। ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের সম্মানীয় উপদেষ্টা আজমত হোসেন সৈকত। তাঁর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ক্লাবটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষার পাশাপাশি Robotics, Programming, Electronics এবং অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন দক্ষতা হাতে-কলমে অর্জনের সুবর্ণ সুযোগ পাবে। যা তাদের ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে তুলবে।
পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও দ্রুতগতির অনলাইন শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চগতির 'Starlink Internet' সংযোগ। এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের তথ্য-প্রযুক্তি এবং গবেষণামূলক প্ল্যাটফর্মগুলোতে সহজে প্রবেশাধিকার পাবে।
উদ্বোধনী বক্তব্যে ট্রাস্টের উপদেষ্টা আজমত হোসেন সৈকত বলেন, "প্রযুক্তির আধুনিক জ্ঞান ও ইনোভেটিভ দক্ষতা অর্জন ছাড়া আগামীর বিশ্ব জয় করা সম্ভব নয়। এই রোবোটিক্স ক্লাব ও উচ্চগতির ইন্টারনেট আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিতে এগিয়ে নিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগ কেবল প্রযুক্তি শিক্ষাকে সহজ করবে না, বরং তরুণদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন